আমাদের কথা
আসসালামু আলাইকুম/ আদাব ও শুভেচ্ছা। বোয়ালদাড় স্কুল এন্ড কলেজে আপনাকে স্বাগতম। বোয়ালদাড় স্কুল এন্ড কলেজটি বৃহত্তর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নের অন্তর্গত বোয়ালদাড় নামক স্থানে ১৯৪৯ খ্রি: সালে এলাকার কিছু শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে অনেক পথ পরিক্রম করে একটি পর্যায়ে এসেছে। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা লাভ করে দেশের মাটিতে গৌরব ও সম্মানজনক অবস্থায় অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় সর্বমহলের সহযোগীতায় বিদ্যালয়টি অভিজ্ঞ ও দক্ষ ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে আরো একধাপ এগিয়ে নিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অস্প্রদায়িক জাতি গঠণের লক্ষ্যে যুগোপযোগী জাতীয় শিক্ষানীতির আলোকে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার মানসে এগ্রিয়ে যাচ্ছি। অভিভাবক ও অংশীজনদের সমাবেশ, মিটিং, ফোনালাপ ও ব্যক্তিগত যোগাযোগ করা হচ্ছে। সহশিক্ষা কার্যক্রম যেমন: বিনোদন, শিক্ষা সফর, খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনুকুল, আনন্দময় ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার নিরলস পরিশ্রম করে যাওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল ঈর্শানীয় সাফল্যের পাশাপাশি সহশিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নানা সীমাবদ্ধতার মঝেও উক্ত বিদ্যালয়ের অগ্রযাত্রা উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা, সহানুভূতি ও পরামর্শ কামনা করছি।
সংক্ষিপ্ত ইতিহাস
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীণ বোয়ালদাড় স্কুল এন্ড কলেজটি অবস্থিত। অত্র প্রতিষ্ঠানটি বিগত ১৯৪৯ খ্রি. সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সঙ্গে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমানে মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু আছে।কতিপয় স্থানিয় শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তির সহযোগিতায় ও সরকারের ঐকান্তিত প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি অত্র এলাকায় গড়ে উঠে। প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৫২ খ্রি: তারিখে প্রাথমিক পাঠদানের অনুমোতি পায় এবং ১ প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে, ০১/০১/১৯৮৫ খ্রি: তারিখে এমপিও ভুক্ত হয়। অদ্যবধি গভর্নিং বডির সুষ্ঠ পরিচালনায় ও সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বিদ্যালয়টি সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছেবর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ৫০০ (পাঁচশত) শিক্ষার্থী অধ্যয়ণরত। স্কুলের সাথে ২০১৩ খ্রি. সালে কলেজ শাখার পাঠদানের অনুমতি লাভ করে। এরপর প্রতিবছর কলেজ শাখা থেকে কৃতিত্বের সাথে অনেক শিক্ষার্থী পাশ করে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
গুণগত শিক্ষার মাধ্যমে কেবল মেধার মানবিকীকরণ সম্ভব-এই সত্য আমাদের অন্তরে গ্রথিত। আমরা সেই সত্যের বাস্তব প্রয়োগে সর্বদা সজাগ আছি। কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নানামুখী সহশিক্ষা কার্যক্রম পরিচালনা, এই বিদ্যালয়ের একটি পুরনো ঐতিহ্য। মাধ্যমিক পর্যায়ে প্রতিবছরই ভালো ফলাফল অর্জনের ধরাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে বিদ্যালয়টি। এই অর্জনের পিছনে রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও বস্তুনিষ্ঠ দিক-নির্দেশনা। এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের নানাবিধ সুবিধার জন্য একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরির কাজ আমরা ইত্যেমধ্যে সম্পন্ন করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি যেমন অপরিহার্য, তেমনি প্রযুক্তি-বান্ধব মনন তৈরির বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে, এই ওয়েবসাইট, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা। বিদ্যালয়ের নানাবিধ কর্মকাণ্ডের তথ্য যেমন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা জানতে পারবে, তেমনি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত নানাক্ষেত্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও সেইসব তথ্য সহজেই অবগত হবেন। ফলে ক্লাস-রুটিন থেকে শুরু করে বিষয়ওয়ারী পাঠ পরিকল্পনা, ভর্তি-পরীক্ষা ফলাফল এবং শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ ডাটাবেজ, শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল ও সময়োপযোগী করে তুলবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি, এই ওয়েব সাইটটি সরকারী সেসিপ প্রকল্প ভুক্ত শহরন্দ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে একটি উল্লেখযোগ্য সংযোজন, যার মধ্যে দিয়ে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির পরিচয় ফুটে ওঠবে। সময়ের সাথে সংগতি রেখে, ভবিষ্যতে, এই ওয়েবসাইটকে আরো সমৃদ্ধ করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই অধিকতর সুবিধা পায়। এছাড়া শ্রেণী কক্ষগুলোকে পর্যায়ক্রমে মাল্টিমিডিয়ার সহায্যে ক্লাশ নেওয়ার উপযোগী করে তোলা হচ্ছে, যাতে শিক্ষকদের ক্লাশ নেওয়া সহজ হবে এবং শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে মনোযোগী হবে।। সুনামের সঙ্গে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।